নাভালনি মৃ/ত্যুতে নতুন তথ্য
রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি-র মৃ/ত্যু নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। যুক্তরাজ্য ও তার মিত্ররা দাবি করেছে, ‘এপিবাটিডাইন’ নামের শক্তিশালী নিউরোটক্সিন প্রয়োগে তাকে হ/ত্যা করা হয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক যৌথ সংবাদ সম্মেলনে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া ও পশ্চিমা কূটনীতিকরা এই দাবি করেন। ব্রিটিশ ফরেন সেক্রেটারি ইভেট কুপার ঘটনাটিকে ‘বর্বর’ আখ্যা দেন।
রাশিয়া বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সরকারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো আগেও বিষ প্রয়োগের অভিযোগ তুলেছিল।
এই নতুন তথ্য আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
#Navalny #Russia #Putin #InternationalNews
#নাভালনি #রাশিয়া #আন্তর্জাতিক

