ভারতের কাছে হেরে যাওয়ায় পিসিবি প্রেসিডেন্টের কড়া সমালোচনায় শোয়েব আখতার
ভারতের কাছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে সাবেক পেস তারকা শোয়েব আখতার নাকভিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যে ব্যক্তি ক্রিকেট বোঝে না, তিনি বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল কীভাবে এগোবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদি ভাবনা নেই। ফল তো এমনই হবে।শোয়েব আরও বলেন, গত ১৫-২০ বছরে সিস্টেমে কোনো উন্নয়ন হয়নি। একসময় আমরা ভারতের সঙ্গে সমানে লড়তাম, এখন তাদের হারানোও কঠিন। একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানানো হয়েছে, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানো সবচেয়ে বড় অপরাধ।
খেলার প্রসঙ্গে শোয়েব বলেন, ১২৫-১৩০ কিমি গতিতে বল করে আধুনিক টি-টোয়েন্টিতে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই।
পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিলেও ভারত নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে। ওপেনার ইশান কিশান ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব করেন গুরুত্বপূর্ণ ৩২ রান। রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে এবং মাত্র ২ ওভারে ৩ উইকেট হারায়। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি।
#ক্রিকেট #ভারত #পাকিস্তান #পিসিবি
#বিসিসিআই #ম্যাচ #বিশ্বকাপ #2026
#cricket #india #Pakistan #bcci
#pcb #worldcup #match #t20
#sports #sportsnews #JONODESH

