বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আলোচনায়

রাজনীতি

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আলোচনায়

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় দেশের শাসনব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হচ্ছে এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদের জন্য আলোচনায় রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমান। এছাড়া ১১ দলীয় জোটের শরিকদের মধ্য থেকেও গুরুত্বপূর্ণ সংসদীয় পদ বণ্টনের আলোচনা চলছে।

সংবিধান সংস্কার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন এবং ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ও সামনে আসছে। প্রথম ১৮০ দিন সংসদ-সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন।

#বাংলাদেশ_সংসদ #ডেপুটি_স্পিকার #রাজনীতি #ParliamentBD #BangladeshPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *