সফল সার্জারি, পর্যবেক্ষণে তানিয়া বৃষ্টি
বাংলা নাটকের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়।
নির্মাতা সকাল আহমেদ জানিয়েছেন, আল্লাহর রহমতে সার্জারি সফল হয়েছে। তবে চিকিৎসকদের মতে, অপারেশনের পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দোয়া চেয়েছিলেন তানিয়া বৃষ্টি। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে তাকে দীর্ঘ বিশ্রাম ও নিয়মিত ফলোআপে থাকতে হবে।
ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। হাসপাতালে অযথা ভিড় না করারও অনুরোধ জানানো হয়েছে।
#তানিয়া_বৃষ্টি #ব্রেইন_টিউমার #অস্ত্রোপচার #বিনোদন
#TaniaBrishti #BrainTumor #SurgeryUpdate #BanglaDrama

