কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন হৃতিক রোশান পরিবার, জানুন বিস্তারিত

বিনোদন
কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন হৃতিক রোশান পরিবার, জানুন বিস্তারিত
বলিউড অভিনেতা হৃতিক রোশান শুধু অভিনয়ের জন্য নয়, ব্যবসা ও সম্পত্তির ক্ষেত্রে থেকেও আলোচনায় থাকেন। এবার হৃতিক ও তার পরিবার বিপুল বিনিয়োগ করেছেন মুম্বাইয়ের আন্ধেরি এলাকায়।
রাকেশ রোশান ও পিঙ্কি রোশান মোট ৫টি অফিস ইউনিট কিনেছেন, যার মোট মূল্য প্রায় ২৭ কোটি টাকা।
রাকেশ রোশানের দুটি অফিস ইউনিটের আয়তন ১২৫৯ বর্গফুট ও ১০৮৯ বর্গফুট, দাম যথাক্রমে ৩.২৭ কোটি ও ২.৮৩ কোটি টাকা।
পিঙ্কি রোশানের তিনটি ইউনিটের আয়তন ১৮৬৯, ২০৩৩ ও ১৩২২ বর্গফুট, দাম যথাক্রমে ৪.৮৫ কোটি, ৫.২৮ কোটি ও ৩.৪৩ কোটি টাকা।
এই অফিস ইউনিটগুলোতে গাড়ি রাখার সুবিধা রয়েছে এবং স্ট্যাম্প ডিউটিসহ সমস্ত আনুষ্ঠানিক কাজ সম্পন্ন হয়েছে। তবে হৃতিকের সরাসরি অংশগ্রহণের তথ্য এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সম্প্রতি বলিউডের অন্যান্য তারকারাও বড় বিনিয়োগ করেছেন। উদাহরণস্বরূপ, কাজল মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি অফিস ইউনিট ভাড়া দিয়েছেন, যা থেকে মাসে ৬.৯ লাখ টাকা উপার্জন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *