মোদির ঘাঁটিতে ভোটার তালিকা নিয়ে অভিযোগ

আন্তর্জাতিক

মোদির ঘাঁটিতে ভোটার তালিকা নিয়ে অভিযোগ

বারাণসী—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রেই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন বিজেপি সরকারেরই প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল দাবি করেছেন, তার বিধানসভা এলাকায় একই ভোটারের নাম একাধিক বুথে নথিভুক্ত রয়েছে।

তিনি জানান, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রায় ৯,২০০ ভোটারের নাম একাধিক স্থানে পাওয়া গেছে। সরেজমিনে বাড়ি বাড়ি যাচাইয়ের পরই এই তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির ঘাঁটিতে ভোটার তালিকা নিয়ে এমন অভিযোগ শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতের নি/র্বাচ/নী ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে।

#ভোটার_তালিকা #বারাণসী #ভারত_রাজনীতি
#VoterList #Varanasi #IndianPolitics

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *