মধ্যরাতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দেশের খবর সর্বশেষ

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষো/ভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা হোস্টেল থেকে মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষো/ভকারীদের অভিযোগ, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেডসংক্রান্ত অধিকারকে উপেক্ষা করেছে। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটির সুপারিশ বাতিল না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে সব পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন। এই আন্দোলনের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশ/ঙ্কা করা হচ্ছে।

#পলিটেকনিক #ছাত্র_আন্দোলন #ঢাকা
#PolytechnicStudents #StudentProtest #DhakaTraffic

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *