ঘোষণা ছাড়াই এনআইডি সংশোধন বন্ধ, ভো/গান্তিতে সাধারণ মানুষ
ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত এনআইডি সংশোধন করা যাবে বলে আগে জানানো হলেও এর আগেই দুপুরের মধ্যে সব কার্যক্রম স্থগিত করা হয়। এতে জরুরি সংশোধনের কাজে আসা শত শত মানুষ ভো/গান্তিতে পড়েন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হওয়ায় ২৪ নভেম্বর বিকাল ৪টার পর সব ধরনের এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। সেই সঙ্গে এনআইডি মাইগ্রেশন কার্যক্রমও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই সেবা বন্ধ হওয়ায় অনেকেই কেন্দ্রগুলোতে গিয়ে ফিরে আসেন। জনসাধারণের অভিযোগ—পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ সেবা বন্ধ হওয়ায় অনেকে কর্মক্ষতি, সময় অপচয় ও প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের সুযোগ হারিয়েছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশনা চিঠির মাধ্যমে জানানো হবে।

