দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

রাজনীতি

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিএনপির বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বড় নির্বাচনি সমাবেশ। সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের একাধিক স্থানে পথসভা ও জনসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। মাহদী আমিন বলেন, সিলেট সফরের মতো এই সফরেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বিএনপির প্রতি জনগণের আস্থা ও ভালোবাসারই প্রমাণ।

#তারেক_রহমান #চট্টগ্রাম #নির্বাচনি_প্রচারণা
#TariqueRahman #Chattogram #ElectionCampaign

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *