টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় যত টাকা আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় যত টাকা আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না—এ কথা স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ।‘নিরাপত্তাজনিত উদ্বেগ’-এর কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছিল যেন তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয়। তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন করা হবে না, ভারতেই খেলতে হবে।
সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য বিসিবিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। তবে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেন যে, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বাংলাদেশের এই টুর্নামেন্টে অংশ না নেয়ার সম্ভাবনাই এখন বেশি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেললে ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় ধরনের আর্থিক ক্ষতিও হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩৩০ কোটি টাকা। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এতে তাদের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে।  বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং আর্থিক বছরের অন্যান্য আয় হারানোর কারণে এই সিদ্ধান্তের ফলে মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতি হতে পারে।
‘মুস্তাফিজকে আইপিএল থেকে  বাদ দেয়া বিচ্ছিন্ন ঘটনা’
বাংলাদেশের এখন কী করা উচিত, পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার । বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে সুযোগ পেতে পারে। যদিও আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানিয়েছে কি না, সেটি এখনও পরিষ্কার নয়। ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ক্রিকেট স্কটল্যান্ডের যোগাযোগ প্রধান চার্লস প্যাটারসন পিটিআইকে বলেন, ‘এই চলমান পরিস্থিতি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। পরিস্থিতি বদলালে আমাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।’
বিশ্বকাপে বাংলাদেশের ভারতে মোট চারটি ম্যাচ খেলার কথা ছিল—তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। কিন্তু আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে ‘চারপাশের অনির্দিষ্ট পরিস্থিতির উন্নয়ন’-এর কথা বলে বাদ দেওয়ার পরই বাংলাদেশ নিরাপত্তা ইস্যুটি তোলে।
বিশ্বকাপের সময় যেহেতু ঘনিয়ে আসছে, তাই আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না তা নিশ্চিত হয়ে যাবে।

#ক্রিকেট #আইসিসি #বিসিবি
#টুর্নামেন্ট #ক্ষতি #বাংলাদেশ #বিশ্বকাপ
#cricket #t20 #ICC #bcci
#bcb #worldcup #2026
#sports #sportsnews #JONODESH

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *