জেআইসিতে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্য শুরু
ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে সংঘটিত গু/ম ও নি/র্যা/তনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়কালে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি গোপন সেলে অন্তত ২৬ জনকে গু/ম করা হয় এবং তাদের ওপর ভয়াবহ নি/র্যা/তন চালানো হয়। মামলার ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন গ্রে/ফতার রয়েছেন এবং বাকিরা পলাতক। এই মামলাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম সংবেদনশীল বিচার হিসেবে দেখা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই বিচার গু/ম সংস্কৃতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ নজির হতে পারে।
#জেআইসি #গুম_নির্যাতন #মানবাধিকার
#EnforcedDisappearance #WarCrimes #Bangladesh

