খামেনি ইস্যুতে ট্রাম্পকে ঘিরে হুঁশিয়ারি
ইরানের জনগণকে রক্ষার প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হ/ত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চললে ওয়াশিংটন শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে।
ইরানে চলমান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ইরানের বিচার বিভাগ অবশ্য বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন।
#ইরান #খামেনি #যুক্তরাষ্ট্র #আন্তর্জাতিক_সংবাদ
#Iran #Khamenei #Trump #WorldNews

