বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃ/ত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা এবং ঢাকায় জানাজায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি বিএনপি-নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারতের নতুন বার্তার ইঙ্গিত দেয়।
বিশ্লেষণে উল্লেখ করা হয়, শেখ হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন বেড়েছে। আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা, মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া এবং ভারতের মাটিতে টি-২০ ম্যাচ না খেলার সিদ্ধান্ত সেই উত্তেজনার প্রতিফলন।
তবে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে উভয় দেশের জন্য সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হলেও, তা নির্ভর করবে রাজনৈতিক ঝুঁকি নেওয়ার সক্ষমতার ওপর।
#বাংলাদেশ_ভারত #পররাষ্ট্রনীতি #নির্বাচন #দ্বিপাক্ষিক_সম্পর্ক
#BangladeshIndia #ForeignPolicy #SouthAsia #Diplomacy

