তিন নির্বাচন, এক ছক
গত এক দশকে অনুষ্ঠিত বাংলাদেশের তিনটি জাতীয় সংসদ নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪—একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় নীলনকশার অংশ ছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ২০১৪ সালের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, ২০১৮ সালের আলোচিত ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের তথাকথিত ‘ডামি নির্বাচন’—এই তিন ধাপে জনগণের ভোটাধিকার ধারাবাহিকভাবে হরণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’-এর চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে নির্বাচনগুলো সাজানো হয়েছিল। আসন সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, মনোনয়ন যাচাই থেকে শুরু করে ভোটগ্রহণ—সব ধাপেই কার/চুপির ছক কার্যকর করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরার ঘটনা ঘটে।
#জাতীয়_নির্বাচন #ভোটাধিকার #বাংলাদেশ_রাজনীতি
#BangladeshElection #VoteRigging #PoliticalNews

