আবিষ্কৃত হলো ব্যর্থ ছায়াপথ ক্লাউড-৯

টেক

আবিষ্কৃত হলো ব্যর্থ ছায়াপথ ক্লাউড-৯

নাসার হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা মহাবিশ্বে এক বিস্ময়কর বস্তু আবিষ্কার করেছেন, যার নাম দেওয়া হয়েছে ক্লাউড-৯। এটি পৃথিবী থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত।

বিজ্ঞানীদের মতে, এই বস্তুটি একটি ‘ব্যর্থ ছায়াপথ’। কারণ এতে পর্যাপ্ত তারা নেই, তবে বিপুল পরিমাণ ডার্ক ম্যাটার বিদ্যমান। ধারণা করা হচ্ছে, এটি ছায়াপথ গঠনের প্রাথমিক পর্যায়ে অসম্পূর্ণ অবস্থায় থেকে গেছে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার গবেষকরা জানিয়েছেন, এই আবিষ্কার ডার্ক ম্যাটার বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। মহাবিশ্বের প্রায় ৮৫ শতাংশ উপাদানই ডার্ক ম্যাটার হলেও তা এখনও রহস্যময়।

#মহাবিশ্ব #ব্যর্থ_ছায়াপথ #ডার্ক_ম্যাটার #নাসা
#Universe #FailedGalaxy #DarkMatter #NASA

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *