৩৫ জেলায় নিপাহ সংক্রমণ, হাসপাতাল সতর্ক
দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঝুঁ/কি বিবেচনায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, ২০২৫ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে মারা যান পাঁচজন।
আইইডিসিআরের এক সভায় জানানো হয়, শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে এই ভাইরাসে সংক্রমণের ঝুঁ/কি বেশি থাকে। আক্রান্তদের প্রায় ৭২ শতাংশের মৃত্যু ঘটে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এখনও নিপাহ ভাইরাসের কার্যকর কোনো টিকা বা চিকিৎসা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায় সংক্রমণ ও মৃ/ত্যুহার তুলনামূলক বেশি।
#নিপাহ_ভাইরাস #স্বাস্থ্য #বাংলাদেশ #সতর্কতা
#NipahVirus #PublicHealth #Bangladesh #Alert

