খালেদা জিয়ার মৃ/ত্যুতে জাতিসংঘের শোক
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃ/ত্যুতে জাতিসংঘ গভীর দুঃখ প্রকাশ করছে।
শোকবার্তায় আরও বলা হয়, এই দুঃখজনক সময়ে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছে।
এর আগে খালেদা জিয়ার মৃ/ত্যুতে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র শোক প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ অফিসও এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ই/ন্তে/কা/ল করেন। তার মৃ/ত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
#খালেদাজিয়া #জাতিসংঘ #শোকবার্তা #বাংলাদেশরাজনীতি #আন্তর্জাতিকসংবাদ
#KhaledaZia #UnitedNations #Condolence #BangladeshPolitics #WorldNews

