পরমাণু চুক্তি ল/ঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র: আইএইএতে অভিযোগ ইরানের
ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তাদের পরমাণু চুক্তি লঙ্ঘন করছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এই পদক্ষেপ নিয়েছে মার্কিন হুমকের জবাবে।
চিঠিতে ইরান সতর্ক করে জানিয়েছে, এই ধরনের হুমকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এছাড়া, এ ধরনের কর্মকাণ্ড কেবল সংস্থার বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকেও হুমকির মুখে ফেলে।
ইরান আরও স্পষ্ট করেছে যে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে এবং দায়ীদের সম্পূর্ণ জবাবদিহি নিশ্চিত করা হবে।
উল্লেখযোগ্য, এই কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত হয়েছিল ২৯ ডিসেম্বর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ইরান যদি পুনরায় পরমাণু শক্তি বৃদ্ধি করে, তবে আমেরিকার কাছে সামরিক বিকল্প এখনও খোলা রয়েছে। এ মন্তব্যের পর ইরানের শীর্ষ কর্মকর্তারা তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেন।
#Iran #USA #NuclearDeal #IAEA #IranUSAConflict #ইরান #যুক্তরাষ্ট্র #পরমাণুচুক্তি #আইএইএ #InternationalNews

