হাদি হ/ত্যা মামলার মূল আসামিরা দেশ ছাড়ার কথা স্বীকার পুলিশের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হ/ত্যা মামলার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন—এ তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, হাদি হ/ত্যাকাণ্ডটি ছিল পূর্ব-পরিকল্পিত। প্রধান অভিযুক্ত ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রে/ফতার করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, মামলার তদন্ত দ্রুত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, হাদি হ/ত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
ডিএমপি কমিশনার বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ, ডিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তদন্তে সন্তোষজনক অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।
এই হ/ত্যা মামলাটি বর্তমানে ঢাকা ও সারা দেশে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
#ওসমানহাদি #হত্যামামলা #ডিএমপি #ঢাকাসংবাদ #আইনশৃঙ্খলা
#OsmanHadi #MurderCase #DhakaPolice #BangladeshNews #CrimeUpdate

