প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগ

রাজনীতি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে এই তথ্য জানায়।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত খোদা বকস চৌধুরীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পান খোদা বকস, স্বাস্থ্যে অধ্যাপক সায়েদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যাপক এম আমিনুল ইসলাম। এম আমিনুল ইসলাম ইতিমধ্যেই পদত্যাগ করেছিল।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগের দাবি ওঠে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে পদত্যাগ করেছেন খোদা বকস চৌধুরী। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

#খোদাবকসচৌধুরী #পদত্যাগ #স্বরাষ্ট্রমন্ত্রণালয় #বাংলাদেশ
#KhodaBaksChowdhury #Resignation #HomeMinistry #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *