তারেক রহমানকে স্বাগত জানালেন সোহেল তাজ
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে ফিরে আসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সোহেল তাজ তার ফেসবুক পেজে দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘আবার স্বাগতম। বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমও আলাদা এক স্ট্যাটাসে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি লেখেন, দীর্ঘ দেড় যুগ পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়।
সারজিস আলম আরও বলেন, ২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী আন্দোলন এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে রওনা হন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।
#তারেকরহমান #সোহেলতাজ #দেশেফেরা #বাংলাদেশরাজনীতি #বিএনপি #ঢাকানিউজ #স্বাগত
#TariqueRahman #SohelTaj #BangladeshPolitics #Homecoming #PoliticalNewsBD #DhakaNews

