শীতকালে কফ জমছে? তুলসীপাতার চায়ে মিলবে সমাধান

লাইফ স্টাইল
শীতকালে কফ জমছে? তুলসীপাতার চায়ে মিলবে সমাধান
শীতের আবহাওয়ায় শরীর নানা রকম সমস্যা দেখায়। ঠান্ডা ও ধূলিকণার সংমিশ্রণে সর্দি, কাশির পাশাপাশি গলা খুসখুস বা বুকে কফ জমার সমস্যা সাধারণ। এ সমস্যার সমাধান হিসেবে তুলসীপাতার চা খুবই কার্যকর।
তুলসীপাতার চায়ের উপকারিতা:
বুকে কফ ও সর্দি-কাশি কমায়: শীতকালে বুকে জমা কফ ও শ্বাসকষ্ট দূর করতে তুলসীপাতার চা সাহায্য করে।
ত্বক ও চুলের যত্ন: শরীর থেকে টক্সিন বের করে ত্বক ও চুলকে সুস্থ রাখে। চুলের জেল্লা বৃদ্ধি পায়, ত্বকে র্যাশ বা চুলকানি কমে।
গাঁটের যন্ত্রণা ও হজমের সমস্যা দূর করে: শীতকালে বেশি খাওয়া বা কম পানি খাওয়ার ফলে পেটের সমস্যা বা ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়া রোধ করে।
তুলসীপাতার চা বানানোর সহজ পদ্ধতি:
একটি পাত্রে পানি গরম করুন।
এতে তুলসীপাতা ও কুচি আদা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিন।
পানি ছেঁকে একটি টিব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে পরিবেশন করুন।
প্রতিদিন সকালে এই চা পান করলে শীতকালে শারীরিক সমস্যা অনেকটাই কমে। বিশেষ করে কফ, সর্দি-কাশি, গাঁটের যন্ত্রণা এবং হজম সংক্রান্ত সমস্যা অনেকাংশে কমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *