গুড় ও বাদামের উপকারিতা
শীত মৌসুমে শরীরকে উষ্ণ ও চাঙা রাখতে খাবারের তালিকায় গুড় ও চিনাবাদামের সংমিশ্রণ বেশ কার্যকর। পুষ্টিবিদদের মতে, এই সহজ খাবারটি শক্তি জোগানোর পাশাপাশি শরীরের নানা উপকারে আসে।
চিনাবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে গুড়ে থাকা আয়রন ও প্রাকৃতিক শর্করা শরীরকে দ্রুত শক্তি দেয়।
এ ছাড়া গুড় হজমশক্তি বাড়াতে সহায়ক, যা শীতকালে পেটের সমস্যা কমায়। দুটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
নিয়মিত পরিমিত পরিমাণে গুড় ও বাদাম খেলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ভেতরের উষ্ণতা বজায় থাকে বলে জানান বিশেষজ্ঞরা।
#গুড় #চিনাবাদাম #শীতকালীন_খাবার #স্বাস্থ্য
#Jaggery #Peanuts #HealthyFood #WinterDiet

