রাজনীতিবিদরা ঠিক থাকলে দু/র্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

রাজনীতি
রাজনীতিবিদরা ঠিক থাকলে দু/র্নীতি কমবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না এবং দু/র্নীতি কমবে। শুধু শাস্তি নয়, সামাজিকভাবে দু/র্নীতিবাজদের প্রতিরোধ করতে পারলে এর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দু/র্নীতিবিরোধী দিবস উপলক্ষে দু/দক আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, দু/র্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দু/র্নীতিগ্রস্ত ব্যক্তিকে সমাজ এড়িয়ে চলত, তাদের ঘৃণা করা হতো। এমনকি অনেকে তাদের ছেলে-মেয়েদের বিয়েও দিতে পারতেন না। কিন্তু এখন উল্টোভাবে সমাজ এমন ব্যক্তিদের সম্মান ও গুরুত্ব দিচ্ছে।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, মানুষ ভোট হলে শতভাগ দু/র্নীতির বিরুদ্ধে ভোট দেবে, কিন্তু বাস্তবে দু/র্নীতি দূর করা কঠিন। আগামী দিনে শাসনে দু/শাসক, চাঁ/দাবাজ, সং/ত্রাসী রাখা হলে উন্নত দেশ হওয়া অসম্ভব।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে যে দেশগুলোতে টাকা পা/চার হয়েছে, তাদের সঙ্গে দুদকের যোগাযোগ নেই। এসব টাকা ফিরিয়ে আনতে সে দেশগুলোতে ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা পাঠানোর আহ্বান জানান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, শুধু শাস্তি দিয়ে কোনো দেশেই দু/র্নীতি বন্ধ হয়নি। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশে ১৪–১৫ ধরনের দু/র্নীতি রয়েছে, কিন্তু আমরা শুধু ঘু/ষ বিষয়েই বেশি গুরুত্ব দিচ্ছি।
দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, সরকারি প্রকল্পগুলোর সব তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। নতুন কোনো আপডেট হলেও জনগণকে জানাতে হবে। কারণ টাকা একবার চুরি হলে তা উদ্ধার করা কঠিন—আগে থেকেই সচেতন হতে হবে।
তিনি বলেন, বিদেশি দু/র্নীতি প্রতিরোধ মডেল বাংলাদেশে কার্যকর হবে না; দেশের জন্য নিজস্ব মডেল তৈরি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *