খেজুর রস খেয়ে ফেরা হলো না তাওহীদের
টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দু/র্ঘটনায় প্রাণ হারিয়েছে তাওহীদ (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার পাকুটিয়া এলাকায় ব্রীজের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলে এ দু/র্ঘটনা ঘটে।
নি/হত তাওহীদ কালিহাতী উপজেলার রামপুর গ্রামের হারুনের ছেলে। আহত হয়েছে আরও দুইজন—জিহাদ (১৮), ফজল হকের ছেলে এবং হাসান (১৯), রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তিনটি মোটরসাইকেলে ৯ জন বন্ধু মিলে ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে যান। রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া এলাকায় একটি মোটরসাইকেল নি/য়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তাওহীদের মৃ/ত্যু হয়। গুরুতর আহত জিহাদ ও হাসানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জিহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিন মোটরসাইকেলে ৯ জন যুবক রস খেতে গিয়েছিল। ফেরার পথে এক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই ঘটনাটি ঘটে। আইনানুগ প্রক্রিয়া শেষে লা/শ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

