রাতভর পাক-আফগান সীমান্তে গোলাগুলি, নি/হত ৪

আন্তর্জাতিক রাজনীতি
রাতভর পাক-আফগান সীমান্তে গোলাগুলি, নি/হত ৪
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত। শুক্রবার রাতভর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলিতে আফগানিস্তানের স্পিন বোলদাকে চারজন বেসামরিক নাগরিক নি/হত হয়েছেন বলে কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
রাতজুড়ে চলা চার ঘণ্টার এই সংঘর্ষে স্পিন বোলদাকের বাসিন্দারা নিরাপত্তার খোঁজে এলাকা ছাড়তে বাধ্য হন। কান্দাহারের একটি হাসপাতাল চারজনের মরদেহ গ্রহণ করেছে বলে মেডিকেল সূত্র নিশ্চিত করেছে। পাকিস্তান জানিয়েছে, তাদের দিকেও তিনজন আহত হয়েছেন।
কে প্রথমে গুলি চালিয়েছে তা নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে ‘বিনা উসকানিতে গুলি ছোড়া’র অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক কঠোর জবাব দিয়েছে এবং সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।
অন্যদিকে আফগান তালেবান দাবি করেছে, হা/মলা শুরু করেছে পাকিস্তান, ফলে তাদের জবাব দিতে বাধ্য হতে হয়েছে।
দুই মাসেরও কম সময় আগে উভয় পক্ষ সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু উত্তেজনা থামেনি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে— তালেবান সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে, নিরাপত্তা ব্যর্থতার জন্য পাকিস্তান অন্যকে দায় দিচ্ছে।
গত সপ্তাহে সৌদি আরবে দু’পক্ষের মধ্যে চতুর্থ দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। তবুও যুদ্ধবিরতি বজায় রাখার কথাই জানানো হয়েছিল। এর মধ্যেই নতুন এই রক্তক্ষয়ী সংঘাত সীমান্ত পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *