হেলমেট ছাড়া ই-স্কুটার চালানোর কারণে অস্ট্রেলিয়া পুলিশের নজরে স্টোকসসহ ৩ ক্রিকেটার

খেলাধুলা
হেলমেট ছাড়া ই-স্কুটার চালানোর কারণে অস্ট্রেলিয়া পুলিশের নজরে স্টোকসসহ ৩ ক্রিকেটার
হেলমেট ছাড়া ই-স্কুটার চালানোর কারণে ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, পেসার মার্ক উড এবং উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ পুলিশি জটিলতায় পড়তে পারেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এই ঘটনা ঘটেছে ।
পার্থে প্রথম অ্যাশেজ টেস্টে মাত্র দুই দিনের কম সময়ে লজ্জাজনকভাবে আট উইকেটে হারের পর বুধবার ব্রিসবেনে পৌঁছায় ইংল্যান্ড দল। পরবর্তী ম্যাচের বিরতি দীর্ঘ হওয়া এই ৩ ক্রিকেটার শহরটি ঘুরে দেখতে বের হন এবং যাতায়াতের জন্য ই-স্কুটার ব্যবহার করেন।কিন্তু কুইন্সল্যান্ডের আইন অনুযায়ী,কুইন্সল্যান্ডের রোড রুলসের সেকশন ২৫৬এ-(১) অনুযায়ী, হেলমেট ছাড়া ই-স্কুটার বা বাইক চালালে সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হতে পারে। ই-স্কুটার চালানোর সময় হেলমেট বাধ্যতামূলক। তিন ইংলিশ তারকা সেই নিয়ম ভঙ্গ করেন। ছবি ও ভিডিওতে দেখা যায়, তারা কেউই হেলমেট পরেননি। ইংলিশ খেলোয়াড়দের এর আগেও আইন ভঙ্গের নজির রয়েছে। ২০১০-১১ সালের অ্যাশেজ জয়ের পর মেলবোর্নের পাশেই গতিসীমা লঙ্ঘন করায় কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেনকে ২৩৯ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছিল।২০১৭ সালে অ্যাডিলেডে রাস্তা না দেখে পারাপারের (জেওয়াকিং) জন্য জরিমানার মুখে পড়েন সাবেক ইংলিশ ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার জোনাথন অ্যাগনিউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *