খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল

খেলাধুলা রাজনীতি
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতার জন্য সারাদেশের মানুষের কাছে দোয়া চাইলেন ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল । তিনি বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে একজন অসুস্থ মানুষের সুস্থতার জন্য দোয়া করা সকলের উচিত তাই এক্ষেত্রে রাজনীতি টেনে আনা উচিত নয় ।
রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তামিম বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *