পে কমিশনের নতুন উদ্যোগ, সচিবদের সঙ্গে বৈঠক সোমবার

দেশের খবর
পে কমিশনের নতুন উদ্যোগ, সচিবদের সঙ্গে বৈঠক সোমবার
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা কাঠামো নতুনভাবে নির্ধারণে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় পে কমিশন। এ বিষয়ে আসছে সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। বৈঠকে সভাপতিত্ব করবেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের বিদ্যমান বেতন–ভাতা, সুবিধা ও কাঠামো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।
এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার শ্রেণির স্টেকহোল্ডারদের— সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশন— থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছে কমিশন।
গত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে গঠিত পে কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য স্থির করেছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর যাচাই–বাছাই করে চূড়ান্ত সুপারিশ ঠিক করা হবে। বর্তমান সরকার কাঠামো তৈরি করবে, আর পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।
তিনি আরও জানান, গত আট বছরে বেতন কাঠামোতে বড় পরিবর্তন হয়নি, তাই এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেট সীমাবদ্ধতা ও সামাজিক খাতের ব্যয়ও বিবেচনায় রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *