বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন স্পর্শিয়া
অসুস্থতার কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মুখে অস্ত্রোপচারের পর বিশ্রাম শেষ করে আবারও ফিরেছেন শুটিংয়ে।
অভিনেত্রী জানান,মঙ্গলবার থেকে তিনি নতুন একটি কাজের শুটিং শুরু করেছেন। কয়েক দিনের মধ্যেই শুটিং শেষ হবে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধে এখনই বিস্তারিত জানাতে পারছেন না তিনি।
জানা গেছে, স্পর্শিয়া বর্তমানে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সাধারণত খুব বাছাই করে কাজ করি। গল্প ও প্রোডাকশন টিম ভালো লাগায় এই প্রজেক্টে যুক্ত হয়েছি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অনুমতি পেলে আমি নিজেও বিস্তারিত জানাব।’
তিনি আরও জানান, চিকিৎসাধীন থাকার কারণে কিছুদিন আগে এই ওয়েব সিরিজটির কাজ বন্ধ ছিল।
উল্লেখ্য, ২০১১ সালে বিজ্ঞাপনচিত্র ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন অর্চিতা স্পর্শিয়া। এরপর থেকে নাটক ও চলচ্চিত্রে সমানভাবে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
#Sporshia #BanglaActress #WebSeries #EntertainmentNews #BangladeshShowbiz #SporshiaReturns #BanglaCinema
#অর্চিতা_স্পর্শিয়া #বিনোদন #ওয়েবসিরিজ #বাংলা_অভিনয়শিল্পী #শোবিজ #স্পর্শিয়া #চলচ্চিত্র

