বন্ড সফটওয়্যারে সাইবার হা/মলা, দুই আইডি থেকে ম্যালও/য়ার ছড়ায়

টেক

বন্ড সফটওয়্যারে সাইবার হা/মলা, দুই আইডি থেকে ম্যালও/য়ার ছড়ায়

কাস্টমসের অ্যাসাইকুডা সফটওয়্যারের পর এবার বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিবিএমএস) সাইবার হা/মলার ঘটনা ঘটেছে। সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান রিভ সিস্টেম-এর দুটি আইডি থেকে ম্যালও/য়ার (ভাইরাস) ছড়িয়ে পড়ে। এতে দুইদিন সিস্টেম বন্ধ থাকায় বন্ড ব্যবহারকারীরা ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) ইস্যু করতে পারেননি।

তবে ফায়ারওয়াল সক্রিয় থাকায় কোনো তথ্য চুরি হয়নি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এনবিআরের আইটি টিম ও রিভ সিস্টেম যৌথভাবে ম্যালও/য়ারের উৎস শনাক্তে কাজ করছে।

বৃহস্পতিবার অফিস শেষে বন্ড সার্ভারে ভাইরাস শনাক্ত হওয়ার পর অ্যাসাইকুডা টিম ফায়ারওয়াল সক্রিয় করে রিভ সিস্টেমের আইডি সাময়িকভাবে বন্ধ করে দেয়। রোববার বিকেলে নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরায় চালু করা হয়।

আইটি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পরিকল্পিত সাইবার হা/মলা হতে পারে। ফায়ারওয়াল সচল না থাকলে সরকারি ছুটির দিনে বড় ধরনের ডেটা চুরির ঝুঁকি ছিল। তারা বলছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোর নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।

রিভ সিস্টেমের চিফ কমার্শিয়াল অফিসার বিশ্বজিৎ সাহা জানান, “আমাদের আইডি থেকে ম্যালও/য়ার ছড়ানোর দাবি সঠিক নয়। এনবিআর থেকে তথ্য পেলে বিস্তারিত বিশ্লেষণ করে কারণ জানা যাবে।”

উল্লেখ্য, ২০১৭ সালে ৯৩ কোটি টাকায় শুরু হওয়া বন্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্পটি বারবার মেয়াদ বাড়ানো সত্ত্বেও পুরোপুরি কার্যকর হয়নি। বর্তমানে ২৪টি মডিউলের মধ্যে ১২টি সীমিতভাবে চলছে।

ব্যবসায়ীরা বলছেন, সফটওয়্যারটি বন্ড কার্যক্রম সহজ করার কথা থাকলেও ঘনঘন সমস্যা দেখা দেওয়ায় এখন এটি “বোঝায় পরিণত” হয়েছে।

#বন্ডসফটওয়ার #সাইবারহামলা #এনবিআর #রিভসিস্টেম #বাংলাদেশ #প্রযুক্তি_সংবাদ #CyberAttack #NBR #Malware #Bangladesh #TechNews #CBMS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *