পাকিস্তান শ্রীলংকা ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা

খেলাধুলা

পাকিস্তান শ্রীলংকা ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা

গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। ভয়াবহ এই জঙ্গি হামলার স্থান পাকিস্তান–শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা । কারণ ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে। নিরাপত্তার শঙ্কা এবং উদ্বেগের কারণে শ্রীলঙ্কার ৮ ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা।
লঙ্কান ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে পাকিস্তান–শ্রীলঙ্কার চলমান ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং এরপর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ।হামলায় হতাহতের খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা দল আতঙ্কিত হয়ে পড়ে। তবে তাদের ইতিবাচক অভয় দিতে মঙ্গলবার প্রথম ওয়ানডে চলাকালেই তাঁদের সঙ্গে দেখা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি সফরকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এবং সেই সাথে তাদের নিরাপত্তা জোরদার করতে পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সকেও দায়িত্ব দেওয়া হয়।
এসএলসির একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘বৃহস্পতিবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনিশ্চিত। তবে শিগগিরই পাকিস্তানে বিকল্প খেলোয়াড় পাঠানো হবে, যেন ত্রিদেশীয় সিরিজ চালিয়ে নেওয়া যায়।’
এসএলসির সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, সিরিজ চালিয়ে যাওয়ার ব্যাপারে বোর্ড একটি আনুষ্ঠানিক ঘোষণা প্রস্তুত করছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ রানে হারায় পাকিস্তান। একই ভেন্যুতে সিরিজের শেষ দুটি ম্যাচ হওয়ার কথা আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার।
এর আগে ২০০৯ সালের মার্চে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময় শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীরা হামলা চালায়। এতে ছয় লঙ্কান ক্রিকেটার আহত হন। ওই ঘটনার পর ৬ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল ।

#পাকিস্তান #সিরিজ #শ্রীলংকা #পিসিবি
#বোমা_হামলা #অনিশ্চয়তা #নিরাপত্তা
#pcb #Bomb #Blast #ODI #Series
#Pakistan #Srilanka #sports
#sportsnews #JONODESH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *