“খু/নের আমি আসামি কোনদিনও ছিলাম না” এই এক বাক্য যেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে এনেছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃ/ত্যু নায়ক সালমান শাহের রহস্যময় পরিণতি।
প্রায় তিন দশক আগে ঘটে যাওয়া সেই মৃ/ত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। আ/ত্মহ/নন নয়, এবার সেটি “হ/ত্যা মা/মলা” হিসেবে আদালতে গড়িয়েছে। আর মা/মলার মূল আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন— এখন নিখোঁজ!
“আমি যে দৃশ্যটা দেখেছিলাম, সেটা কাউকে বোঝাতে পারবো না বলেই হয়তো আজ আমার বাসায় কোনো ফ্যান নেই…” — বলেছিলেন সামিরা, এক পুরনো সাক্ষাৎকারে।
এই সাক্ষাৎকার এখন যেন আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ, আ/ত্মহনন তত্ত্বে ধামাচাপা দেওয়া সেই মৃ/ত্যুর গল্প আবারও জেগে উঠেছে ফিনিক্স পাখির মতো, আতঙ্ক ছড়িয়েছে অভিযু/ক্তদের মনে। আদালত ইতোমধ্যেই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ১০ অভিযু/ক্তের বিরু/দ্ধে, যার মধ্যে আছেন সামিরা ও ডনও।
কিন্তু মামলার নথি আদালতে উঠতেই হঠাৎ গায়েব তারা দু’জন। ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপ অচল, আর কোনো ঠিকানা মিলছে না— যেন সিনেমার গল্পও হার মানে এই বাস্তব কাহিনির কাছে। এর আগে সামিরা দাবি করেছিলেন, “সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আ/ত্মহননের চেষ্টা করেছেন তিনবার।”
কিন্তু সালমান শাহর পরিবার তা প্রত্যাখ্যান করে বলেছে, “এটি ছিল পরিকল্পিত হ/ত্যা!” মৃ/ত্যুর আগের দিন সালমান কাজ করছিলেন ‘প্রেম পিয়াসী’ সিনেমার ডাবিং নিয়ে। সহ-অভিনেত্রী শাবনূরের সঙ্গে ছিলেন তিনি। এরপর বাসায় ফিরে আসেন, এবং পরদিন— ঘটে যায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃ/ত্যু।
আজ, ২৯ বছর পর, সেই ঘটনা আবারও আলোচনার কেন্দ্রে। ভক্তদের চোখে এটি শুধু একটি মা/মলা নয়, বরং ৯০ দশকের ঢালিউডের এক অমীমাংশিত অধ্যায়ের পুনর্জন্ম।
দেশজুড়ে এখন একটাই প্রশ্ন—সালমান শাহ কি আ/ত্মহনন করেছিলেন, নাকি সত্যিই খু/ন হয়েছিলেন?

