দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে গুঞ্জন,নেটিজেনদের মধ্যে চলছে বিচ্ছেদের কল্পনা

ক্রিয়েশন ফ্যাশন বিনোদন লাইফ স্টাইল
টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী, যাদের প্রেমের গল্প এক দশকেরও বেশি সময় ধরে ফ্যানদের কাছে পরিচিত, এবার নতুন মোড়ের গল্পের শিকার হতে চলেছে বলে গুঞ্জন উঠেছে। সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ্য ইভেন্ট, কোথাও যেন আর আগের মতো দেখা যাচ্ছে না এই জুটিকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘনিষ্ঠ মহলের দাবি, দীর্ঘ কিছুদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এমনকি দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত বছর একবার রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করে দেন, যদিও পরে দেবের জন্মদিনে তারা পুনরায় দেখা করেছেন। সম্প্রতি দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টে রুক্মিণীর অনুপস্থিতি ফ্যান ও নেটিজেনদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে দেবের ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারের বিশেষ সেলিব্রেশন ও প্রযোজিত ছবি ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়ে তাকে দেখা যায়নি।
রুক্মিণী অবশ্য বললেন, তিনি কাজের সুবাদে বর্তমানে বাইরে আছেন। কালীপূজার জন্য এক দিনের জন্য কলকাতায় এসেছেন এবং পরদিন আবার দিল্লিতে চলে যেতে হবে। দেবের পাশে না থাকার প্রসঙ্গটি প্রশ্ন করলে তিনি রহস্যময় হাসি দিয়ে বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ দেব নিজেও আগেই জানিয়েছেন, যেসব রটনা ছড়াচ্ছে, তারা তার জীবনের পুরো সত্য জানে না। তিনি বলেছিলেন, ‘আমি গত ১২ বছর ধরে একটি সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি, আজ কেন জবাব দিতে হবে?’
ফ্যানরা এখন উৎকণ্ঠায় দেব-রুক্মিণীর আসল সম্পর্ক এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের দিকে তাকিয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *