সালমান খানের বাড়িতে বিয়ের আয়োজন
বলিউড অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিয়ের প্রস্তুতি চলছে। তবে এই বিয়েতে বর হচ্ছেন না সালমান খান নিজে, বরং তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী।
সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন। ইতোমধ্যে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজন ঘিরে খান পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের শুভকামনায় ভাসছে নতুন জুটি।
এদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে সালমান খান বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যেই সময় পার করছেন। সবকিছুর মধ্যেও পরিবারের এই আনন্দঘন মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন বিয়ের প্রস্তুতিতে।
#সালমান_খান #বলিউড #বিয়ে #বিনোদন
#SalmanKhan #Bollywood #Wedding #Entertainment

