বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরায় ঘটে যাওয়া এক মর্মান্তিক হিট অ্যান্ড রান দুর্ঘ/টনার অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী দিব্যা সুরেশ। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া এই ঘটনায় তিনজন মোটরবাইক আরোহী আহ/ত হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৪ অক্টোবর রাত দেড়টার দিকে ব্যাতারায়ণপুরার নিত্য হোটেলের কাছে দুর্ঘ/টনাটি ঘটে। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি তিনজন মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে। বাইকে ছিলেন অনুশা, অনিতা এবং তাদের ছোট ভাই কিরণ। দুর্ঘ/টনায় অনিতা গুরুতর আহ/ত হয়েছেন; তার পা ভে/ঙে গেছে এবং অ/স্ত্রো/পচার করা হবে। অনুশা ও কিরণ অল্পের জন্য বড় দুর্ঘ/টনা থেকে বেঁচে যান।
ভুক্তভোগীরা থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযো/গে বলা হয়, কুকুরের ঘেউ ঘেউ এড়াতে বাইক আরোহীরা সামান্য ঘুরে দাঁড়ান, তখনই গাড়িটি ধাক্কা মারে এবং চালক কোনো সাহায্য না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রাথমিকভাবে গাড়ি অজ্ঞাত পরিচয় হিসেবে এফআইআর-এ অন্তর্ভুক্ত ছিল। তবে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে গাড়িটি ট্র্যাক করে এবং নিশ্চিত করে যে, চালক দিব্যা সুরেশ। পশ্চিম বেঙ্গালুরুর ট্রাফিক বিভাগের ডিসিপি ড. অনুপ শেঠি জানান, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
এই ঘটনায় এখনো আইনি প্রক্রিয়া চলমান। দুর্ঘ/টনার পর পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, দুর্ঘ/টনার দায় এড়িয়ে পালানোর ঘটনা গুরুতর অপরা/ধ হিসেবে গণ্য হবে।

