হাজার গোল করার আভাস দিচ্ছেন রোনালদো

খেলাধুলা
নানা রেকর্ডের মাইলফলক গড়েছেন বিভিন্ন সময় তবে সৌদি ক্লাব আল নাসেরের হয়ে একের পর এক গোল করে হাজার গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শনিবার (২৫ অক্টোবর) কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধে গোল করে আল নাসরকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। আর ম্যাচের শেষদিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।ম্যাচের ২৫ মিনিটে আল নাসরকে লিড এনে দেন ফেলিক্স। চলতি মৌসুমে সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর এটি লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। প্রথমার্ধে গোল শুন্য থাকলেও দ্বিতীয়ার্ধেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আল নাসর।
তবে ৮৮ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে এটি লিগে তার ষষ্ঠ গোল। এই গোলে করে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফক ছুঁয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদো এই ৯৫০ গোল করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে।
এর মধ্যে স্পোর্টিং সিপি ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও আল নাসরের হয়ে করেছেন ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল।
লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে আল নাসর। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রোনালদোর দল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আল তাউন। ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আল হিলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *