বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর রহস্যময় মৃ/ত্যু প্রায় ৩০ বছর পর আবারও আলোচনায় এসেছে। এবার তার মৃ/ত্যু নিয়ে অপমৃ/ত্যুর বদলে হ/ত্যা মা/মলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ঢাকার রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মা/মলা দায়ের করেন। তিনি অভিযো/গ করেন, সালমান শাহকে হ/ত্যা করা হয়েছে। নতুন এই মাম/লার প্রধান আসামি হিসেবে থাকছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। এছাড়া তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। মাম/লায় আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। খলনায়ক ডন ৪নং আসামি।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আগের অপমৃ/ত্যু মা/ম/লাটি পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটি হ/ত্যা মা/মলা হিসেবে গ্রহণের আদেশ দেন। এরপরই আলমগীর কুমকুম থানায় গিয়ে মা/মলা করেন। সালমান শাহর পরিবার ও আইনজীবীরা জানান, ১৯৯৬ সাল থেকে তারা বলছেন, সালমান শাহ আত্ম/হ/ত্যা করেননি; তাকে হ/ত্যা করা হয়েছিল। তবে পুলিশের তদন্ত সংস্থা পিবিআই তখন এটি আ/ত্মহ/ত্যা হিসেবে রিপোর্ট করেছিল। সালমান শাহর পরিবার সেই রিপোর্ট মেনে নেননি।
আলমগীর কুমকুম বলেন, ‘সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবদ্দশায় চেষ্টা করেছিলেন, মাম/লাটি হ/ত্যা মাম/লা হিসেবে নেওয়ার জন্য। এতদিন পর সেই পদক্ষেপ সফল হয়েছে। ইনশাআল্লাহ প্রমাণ হবে, এটি সত্যিই হত্যা ছিল।’ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহর নিজ বাসা থেকে তার ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার করা হয়। তখন থেকেই শুরু হয় নানা জল্পনা—এ কি আ/ত্মহ/ত্যা, নাকি পরিকল্পিত হ/ত্যা। নতুন এই হ/ত্যা মা/মলার তদন্ত শুরু হওয়ায় ভক্ত ও মানুষ আশা করছেন, এবার সত্যটা সামনে আসবে।

