তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ দিলেন নারী উদ্যোক্তা

ফ্যাশন বিনোদন লাইফ স্টাইল
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরু/দ্ধে প্রতা/রণার অভিযো/গ তুলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) তানজিন তিশার বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী তানজিন তিশা একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি বেছে নেন। পেজ কর্তৃপক্ষ বিশ্বাসের ভিত্তিতে সেই শাড়িটি প্রমোশনের শর্তে তানজিন তিশার বাসায় পাঠায়। কিন্তু দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও অভিনেত্রী শাড়িটি পরিধান করে কোনো প্রমোশন করেননি কিংবা এর মূল্য পরিশোধ করেননি বলে অভিযো/গ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, তিশা একাধিকবার পেজ কর্তৃপক্ষকে প্রমোশন করার আশ্বাস দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এমনকি এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি নিজের ফেসবুক আইডিতে লেখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” যা নোটিশ প্রেরকের দাবি অনুযায়ী মানহানিকর এবং বিভ্রান্তিকর বক্তব্য।
ঝিলিকের পাঠানো নোটিশে তানজিন তিশাকে সাত দিনের মধ্যে শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ মোট এক লাখ টাকা পরিশোধ এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে এখনো তানজিন তিশার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *