আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।
টানা দ্বিতীয়বার এই ট্রফি জিতে ইতিহাস গড়েছে দলটি। একইসঙ্গে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন।
বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে স্যামসন ৩২১ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। রান সংগ্রাহকের তালিকায় তিনি তৃতীয় স্থানে ছিলেন। এই পারফরম্যান্সের সুবাদেই তার হাতে ওঠে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার ফাইনালে ভারতের জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন পেসার জাসপ্রিত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন এবং ফাইনাল সেরা নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন বুমরাহ। একই সংখ্যক উইকেট নিয়ে তার সঙ্গে শীর্ষে ছিলেন স্পিনার বরুণ চক্রবর্তী।রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। জবাবে নিউজিল্যান্ড ১৫৯ রানেই অলআউট হয়ে যায়। ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর আবার শিরোপা ঘরে তোলে দলটি। এবার সেই শিরোপা ধরে রেখে আবারও বিশ্বকাপ জয় করল মেন ইন ব্লু।
#ক্রিকেট #ভারত #নিউজিল্যান্ড #টুর্নামেন্ট_সেরা
#বিশ্বকাপ #ফাইনাল #টি২০ #ম্যাচ
#cricket #india #newzeland #match
#worldcup #final #t20 #worldcup
#sports #sportsnews #JONODESH

