ইংল্যান্ডের ৭ রানের আক্ষেপ , টানা দ্বিতীয় বারের মতো টি20 বিশ্বকাপের ফাইনালে ভারত
টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড গড়া এক রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। মুম্বাইয়ে হওয়া ম্যাচটিতে দুই দলের মিলিত রান দাঁড়ায় ৪৯৯, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ এবং সব ধরনের টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। ম্যাচটিতে মোট ছক্কা হয়েছে ৩৪টি, যা বিশ্বকাপের নতুন রেকর্ড।
এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন স্যামসন। এছাড়া শিবম দুবে করেন ৪৩ এবং ইশান কিষান যোগ করেন ৩৯ রান। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট।
২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। তবে দ্রুত ফিরে যান ফিল সল্ট। কিছুটা ধীরগতির ২৫ রান করে আউট হন অধিনায়ক জস বাটলার। এরপর ম্যাচে ঝড় তোলেন ২২ বছর বয়সী জ্যাকব বেথেল। মাত্র ৪৫ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তিনি ম্যাচে ইংল্যান্ডকে ফিরিয়ে আনেন। টি–টোয়েন্টিতে এটি তাঁর প্রথম শতক, তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে।বেথেল ও উইল জ্যাকসের জুটি ভারতের ওপর চাপ তৈরি করলেও ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অক্ষর প্যাটেল। একাধিক দুর্দান্ত ক্যাচ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন।শেষ দুই ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৩৯ রান। ১৮তম ওভারে বুমরাহ মাত্র ৬ রান দিলে ম্যাচ প্রায় ভারতের দখলে চলে যায়। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩০ রান, যা আর করা সম্ভব হয়নি।শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে থামে ইংল্যান্ড। ফলে ৭ রানের নাটকীয় জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
#ক্রিকেট #ভারত #ইংল্যান্ড
#টি20 #বিশ্বকাপ #ফাইনাল
#Cricket #india #England
#t20 #worldcup #final
#sports #sportsnews #JONODESH

