রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছে ওজিলের গাড়িবহর

খেলাধুলা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছে ওজিলের গাড়িবহর

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর দুর্ঘটনার কবলে পড়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সংঘটিত এই ঘটনায় ওজিল এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্য আহত হননি। তবে বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বহরের গাড়ি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বিকেলে মেসুত ওজিল ও তুরস্কের প্রতিনিধি দল ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন ।

#রোহিঙ্গা #ক্যাম্প #পরিদর্শন
#গাড়ি #দুর্ঘটনা #ওজিল #কক্সবাজার#টেকনাফ
#rohingya #camp #visit
#accident #ozil #vehicle
#coxsbazar #technaf #Football
#sports #sportsnews #JONODESH

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *