রোজার আগেই বাড়ল খেজুর-লেবু-মুরগির দাম
রমজান শুরুর আগেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইফতারের অন্যতম প্রধান উপকরণ লেবু ও খেজুরের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। একই সঙ্গে মুরগি ও কাঁচা মরিচের দামও ঊর্ধ্বমুখী, যা সাধারণ ভোক্তাদের বাড়তি চাপে ফেলছে।
রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ টাকার বেশি দামে। খেজুরের বাজারেও দাম বেড়েছে—জাহিদী খেজুর কেজিতে ২৮০ টাকা, সুক্কারি ৭০০-৮০০ টাকা এবং মেডজুল খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। মুরগির বাজারেও চাপ বেড়েছে; ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০-৩২০ টাকায়। তবে সবজি ও পেঁয়াজের বাজারে তুলনামূলক স্বস্তি থাকলেও সামনে রোজা শুরু হলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।
#রোজার_বাজার #নিত্যপণ্যের_দাম #ঢাকা
#RamadanMarket #PriceHike #BangladeshEconomy

