টেক্সট দিলেই ছবি বানাবে পেইন্ট

টেক

টেক্সট দিলেই ছবি বানাবে পেইন্ট

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে এসেছে মাইক্রোসফট। জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফট পেইন্টে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক নতুন ফিচার, যার মাধ্যমে শুধু লেখা নির্দেশনা বা টেক্সট প্রম্পট দিলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি করা যাবে। বিশেষ করে শিশুদের সৃজনশীলতা ও বিনোদনের কথা মাথায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে উইন্ডোজ ইনসাইডারদের জন্য চালু হওয়া এই ফিচারে ব্যবহারকারী কোনো দৃশ্য বা কল্পনার বর্ণনা লিখলেই এআই সেটির ওপর ভিত্তি করে একাধিক স্টাইলের ছবি বা কালারিং পেজ তৈরি করবে। ব্যবহারকারীরা চাইলে সেই ছবি সংরক্ষণ, প্রিন্ট বা কপি করতে পারবেন।
মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে এই সুবিধাটি শুধু কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি পেইন্টে যুক্ত হয়েছে নতুন ‘ফিল টলারেন্স’ স্লাইডার, যা রং করার সময় আরও নির্ভুল নিয়ন্ত্রণ দেবে।

#মাইক্রোসফট #এআই #প্রযুক্তি
#MicrosoftPaint #AIImage #TechNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *