যু/দ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হা/মাস তাদের হাতে থাকা সব জি/ম্মি মুক্তি দিয়েছে। এরপর ইসরায়েলও কারাগারে থাকা ফিলিস্তিনি ব/ন্দিদের মুক্তি শুরু করেছে। ইতিমধ্যেই ৩,৭০০ জন ফিলিস্তিনি কারাব/ন্দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুই ধাপে বন্দিরা মুক্তি পান। প্রথম ব্যাচে প্রায় ২,০০০ ফিলিস্তিনি রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ‘ওফের’ কারাগার থেকে মুক্তি পান। গা/জার খান ইউনিসে দ্বিতীয় ব্যাচের ১,৭১৮ জন কারাবন্দি দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে মুক্তি পান। এসব বন্দিরা আন্তর্জাতিক মানবিক সংস্থা আইসিআরএসি’র বাসে গন্তব্যে পৌঁছে।
যু/দ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বং/সস্তূ/পে পরিণত গা/জা শহরে ফিরে আসছে হাজার হাজার মানুষ। তবে এখনও তীব্র খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তার সংকট রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গা/জায় ইসরায়েলের অভিযা/নের পর থেকে অন্তত ৬৭,৮০৬ জন ফিলিস্তিনি নিহ/ত ও ১,৭০,০০০ জন আহ/ত হয়েছেন। একই সময় হা/মাসের হাম/লায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহ/ত ও প্রায় ২০০ জনকে গা/জায় জি/ম্মি নেওয়া হয়েছিল।

