উইজডেন টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজ

খেলাধুলা

উইজডেন টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজ

গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট উইজডেন স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচগুলোর পারফরম্যান্স বিচার করে ছেলেদের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজ।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়েছিল। পাশাপাশি বছরজুড়েই অনুষ্ঠিত হয়েছে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ। আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই এই একাদশ নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় দল।
মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন—এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে তাঁর বোলিং গড় (১৮.০৩) ছিল সবার চেয়ে সেরা। এ বছর কোনো পেসারই তাঁর মতো এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটের দিক থেকে কেবল জেসন হোল্ডারই তাঁর চেয়ে এগিয়ে। পুরো বছরজুড়ে মোস্তাফিজ একদিকে রান আটকে রেখেছেন, অন্যদিকে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন।স্বীকৃত টি–টোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছিল ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট। পুরো বছরে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার। অন্যদিকে ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তাঁর স্ট্রাইক রেট ১৫.৪ হলেও বোলিং গড় ছিল ২১.৪২।
দুইজন করে স্পিনার, পেসার ও পেস অলরাউন্ডার নিয়ে এই বর্ষসেরা দল গঠন করা হয়েছে। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারাইন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।
বর্ষসেরা একাদশটি হলো—
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।ওপেনিংয়ে রয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। সব ধরনের স্বীকৃত টি–টোয়েন্টি মিলিয়ে গত বছর অভিষেক করেন তিনটি সেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট ছিল বিস্ময়কর—২০২.০১। ৪০ ইনিংসে ৪১.০৭ গড়ে ১৬০২ রান করার পাশাপাশি নিয়েছেন ১০ উইকেট। উইজডেনের ভাষায়, এক পঞ্জিকাবর্ষে প্রতি বলে গড়ে দুই রান করে হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ক্রিকেটার অভিষেক।
ফিল সল্ট ৫২ ইনিংসে ১৫৭৫ রান করেন ১৫৩.৩৫ স্ট্রাইক রেটে। ইংল্যান্ড জাতীয় দল ও আইপিএলে গত বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৬। এই দলে তিনি উইকেটকিপারের দায়িত্বও পালন করবেন

#উইজডেন #টি-টোয়েন্টি #বর্ষসেরা #একাদশ
#ক্রিকেট #বাংলাদেশ #মুস্তাফিজ
#Cricket #wizden #t20 #year
#Bangladesh #mustafiz #best_eleven
#sports #sportsnews #JONODESH

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *