ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

খেলাধুলা সর্বশেষ
আফগানিস্তানের কাছে সিরিজ হেরে হোয়াইটওয়াশ এর লজ্জায় পড়লো বাংলাদেশ । পুরো সিরিজে ব্যাটিং ব্যর্থতায় নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি মিরাজ বাহিনী । গত এক যুগে বাংলাদেশ এর সবচেয়ে বাজে সময় কাটছে ওয়ানডে ক্রিকেটে । শেষ ওয়ানডেতে বাংলাদেশের টার্গেট ছিল ২৯৪ রানের। আগের ম্যাচে কোনোরকম শতরান করলেও এদিন সেটাও করতে পারেনি মিরাজের দল। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টা আজকের ম্যাচে পেয়েছে আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে ২০০ রানের ব্যবধানে জয়টা তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। এদিনও শুরু থেকে বাজে ব্যাটিংয়ের কবলে পড়ে টাইগাররা। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করেই বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে দলীয় ৪৭ রানে ৩ রানে ফিরে যান শান্ত।
সাইফ একাই এক প্রান্ত আগলে রেখে রান করছিলেন তবে তিনিও ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান, দলের রান তখন ৭০। এরপর তাওহীদ হ্রদয় (৭), মেহেদী মিরাজ (৬) এবং শামীম পাটোয়ারী (০) রান করে বিদায় নেন। বরাবরের মতো নুরুল হাসান সোহানও ব্যর্থ হন, করেন ২ রান। একপর্যায়ে ৮১ রানে ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। রিসাদের ৪ রান আর হাসান মাহমুদের ৯ রানে আউটের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন বিলাল সামি। আর ৩ উইকেট নিয়েছেন রশিদ খান ।
এর আগে, ইনিংসের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে রানের চাকা শুরু থেকেই সচল রেখেছিলো আফগানিস্তান তাদের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান এছাড়া রহমানউল্লাহ গুরবাজ করেন ৪২ রান। শেষ দিকে মোহাম্মদ নাবির ৩৭ বলে ৬২ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *