নির্বাচন নিরাপদ করতে এক লাখ পুলিশ প্রস্তুত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। রোববার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, তারা জনগণের সেবক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না।
#জাতীয়_নির্বাচন #পুলিশ
#ElectionSecurity #BangladeshPolice

