বিয়ে ও বিচ্ছেদ ব্যক্তিগত: প্রভা
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, বিয়ে ও বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় তিনি এসব প্রশ্নকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন।
লাইভে প্রভা বলেন, বিয়ে কবে হবে, কেন হচ্ছে না বা ডিভো/র্স কেন—এই ধরনের প্রশ্ন ব্যাড ম্যানার। যেদিন আল্লাহ যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে।
২০০৫ সালে বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা প্রভা নাটকে জনপ্রিয়তা পেলেও বর্তমানে বেছে বেছে কাজ করছেন। ব্যক্তিস্বাধীনতা ও আত্মসম্মানকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলে জানান।
#প্রভা #বাংলা_নাটক #বিয়ে #বিনোদন
#SadiahJahanPrabha #BanglaDrama #Entertainment

