ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অ/গ্নিকাণ্ড, নি/হত ১৬
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে আ/গুন লেগে অন্তত ১৬ জন নি/হত হয়েছেন। এছাড়া আরও ৩ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, রোববার গভীর রাতে আ/গুন লেগে সোমবার ভোরে নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধাশ্রমে আ/গুনের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে লেলিহান শিখা পুরো ভবনকে গ্রাস করছে এবং বসবাসকারীরা জীবন বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছেন।
মানাদো ফায়ার সার্ভিসের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নি/হত ও আহতদের মধ্যে বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং আ/গুন লাগার সময় ভবনটিতে আটকা পড়েছিলেন।
#ইন্দোনেশিয়া #বৃদ্ধাশ্রম #অগ্নিকাণ্ড #নিহত #মানাদো
#Indonesia #NursingHomeFire #FireIncident #Casualties #Manado

